প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর, চণ্ডীপুল, বদিকোনা, তেলিবাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় মাদক বিক্রেতাদের অপতৎপরতা ও মাদক বিক্রি বন্ধে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে এলাকাবাসী ওই স্মারকলিপি গ্রহণ করেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শহিদ। এ সময় স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে এনামুল হোসেন, সুবিনয় কান্তি নাথ, আল আমিন, জানে আলম, আলী হাসান, গৌছ মিয়া, নূর উদ্দিন, আজিজুর রহমান, শামীম আহমদ, শ্যামল দাস, স্বপ্না বেগম, মেহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।