স্মারকলিপি পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহার এবং এ অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুনামগঞ্জের কয়েকটি সংগঠন গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে উদীচী জেলা শিল্পীগোষ্ঠী, মুক্তিযুদ্ধ স্মৃতিপরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘসহ স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বাক্ষর করেন। সুনামগঞ্জ অফিস