স্মারকলিপি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় গতকাল রোববার বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান অতুল চন্দ্র পাল, সদস্যসচিব কামরুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। ১১ জুন উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বদরঘাট এলাকায় সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে ক্ষমতাসীন দলের দুই আইনজীবীর নেতৃত্বে হামলা চালিয়ে দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসিম উদ্দিন, সংবাদ প্রতিদিন-এর নাজিম উদ্দিন, কালবেলার সাইফুল ইসলাম, ভোরের পাতার অহিদুজ্জামান ডিউক ও আজকের সংবাদ-এর মনিরুজ্জামান হিরণকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।