স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ৬৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁরা গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দেন। ইউনিয়ন পর্যায়ে অনলাইনভিত্তিক সেবা পৌঁছে দিতে ২০১০ সালে ফোরামের একজন করে সদস্য কাজ করে আসছেন। কিন্তু এত দিনেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি।