প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে মিছিল করে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি। মিছিল শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য হামিদুল হক প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।