স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে মুন্সিগঞ্জ জেলা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন দেওয়ান, সহসভাপতি আক্তার হোসেন ঢালী প্রমুখ।