স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌরসভার বর্ধিত গৃহকর বাতিলকরণ, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানো, শহরে অটোরিকশার নিয়ন্ত্রণ, নদীর ঘাটগুলো দ্রুত সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল রোববার বেলা ১১টায় পৌর মেয়র মো. নজরুল ইসলামের কাছে তাঁর কার্যালয়ে এক হাজার নাগরিকের সই করা স্মারকলিপি দেয়। সংগঠনটির সদস্যসচিব হারুন অর রশিদ বলেন, তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।