প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস প্রদানের দাবিতে গতকাল বৃহস্পতিবার কোষাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযুদ্ধ চেতনার প্রগতিশীল শিক্ষক সমাজ। জোটের সদস্যসচিব গাজী মাজহারুল আনোয়ার বলেন, শনিবারের মধ্যে বকেয়া বেতন ও বোনাস দেওয়া না হলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। কোষাধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় মে মাস থেকে ২৮৫ জন শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হয়নি। ঈদের আগেই বেতন ও বোনাস দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।