স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুশাস্ত্র পরিপন্থী আইন পাস না করার দাবিতে গতকাল সোমবার দুপুরে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মন্দির, মঠ ও দেবোত্তর সম্পত্তি রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা। গতকাল দুপুরে জেলার বিভিন্ন মন্দির ও মঠের অধ্যক্ষ, পুরোহিতসহ পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে জেলা কমিটির আহ্বায়ক বাবুল দাসের নেতৃত্বে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক নূর-উর রহমানের কাছে হস্তান্তর করা হয়।