স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার তারা মিছিল করে উপজেলা পরিষদে এসে ইউএনওর কাছে স্মারকলিপি দেয়। একাধিক শিক্ষার্থী ও পরীক্ষার্থী জানায়, আগে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ। ২০০৪ সাল থেকে এইচএসসি পরীক্ষা দিতে তাদেরকে প্রায় ১৬ কিলোমিটার দূরে আঠারবাড়ি ডিগ্রি কলেজে যেতে হয়। এ কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। ইউএনও তাহমিনা আক্তার বলেন, তিনি এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।