স্মারকলিপি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল সোমবার বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, পৌরসভার কর্মকর্তা আলী হোসেন, জ্যোতিলাল সরকার, মাহতাব উদ্দিন চৌধুরী, পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি নুরুজ্জামান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারের কেন্দ্রীয় তহবিল থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।