স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় বর্ষবরণে যৌন নিপীড়নকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও উন্নয়ন সংগঠনের নেতা-কর্মীরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক আন্দোলন বরিশালের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওই দাবি জানানো হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর ওপর নির্মম যৌন নির্যাতনের ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন।