স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মেয়াদ বাড়ানোর দাবিতে এ প্রকল্পের সদস্যরা গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ন্যাশনাল সার্ভিসের আওতায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ৩০০ শিক্ষিত বেকার কাজ করছিলেন। গত মে মাসে দুই বছরের এই প্রকল্পের প্রথম ব্যাচের মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় ব্যাচের মেয়াদ শেষ হবে আগামী আগস্টে। কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে এই প্রকল্পের আওতায় গরিনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন আজিজুল হাকিম। তিনি বলেন, প্রকল্পটির মেয়াদ বাড়ানো না হলে জেলার সহস্রাধিক যুবক-যুবতীর জীবন অনিশ্চয়তার মুখে পড়বে। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, সরকার দুই বছরের জন্য এ সুযোগ দিয়েছিল।