প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় শহরে অটোরিকশা, ইজিবাইক, থ্রি হুইলার ও ভটভটি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেয়। পঞ্চগড় রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুমিজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মোমিন আলী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে পৌর এলাকার মধ্যে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী, জালাশী বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী, বাস টার্মিনাল থেকে চৌরঙ্গী এবং চিনিকল থেকে চৌরঙ্গী পর্যন্ত এসব যানবাহন বন্ধের দাবি জানানো হয়।