স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দেওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কারিতাস আলোঘর প্রকল্পের অধীনে ১৪টি শিক্ষাকেন্দ্রের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা গতকাল বেলা ১১টায় এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে কারিতাসের আলোঘর পরিচালিত ১৪টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা রিচার্ড কস্তা, এলাকা সমন্বয়কারী নূর ইসলাম প্রমুখ।