প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের কাছে উন্নতমানের কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য) এবং উন্নত কৃষিপ্রযুক্তি সরবরাহের মাধ্যমে এ অঞ্চলের কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এসিআই অ্যাগ্রিবিজনেসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার তেজগাঁওয়ে এসিআই কেন্দ্রে, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার পক্ষে কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান এবং এসিআই অ্যাগ্রিবিজনেসের পক্ষে নির্বাহী পরিচালক ফা হ আনসারী এই সমঝোতা স্মারকে সই করেন। বিজ্ঞপ্তি।