স্মার্ট কার্ডে আঙুলের ছাপ নেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি নিয়েই সব স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। কমিশন আশা করছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের স্মার্ট কার্ড দেওয়া সম্ভব হবে। এ সময়ের মধ্যে তা না হলে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এম আবদুল্লাহ।