স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু ৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ ও ৭ মে চট্টগ্রামের হল ২৪ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে স্মার্টফোন ও ট্যাব মেলা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হবে। ‘চট্টগ্রাম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’ শীর্ষক এ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। মেলা উপলক্ষে শুক্রবার রাতে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সমন্বয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী।