প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিম রেজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় শহরের শেখ ফজলুল হক মনি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সাংসদ উম্মে রাজিয়া, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলা ও আলোচনা সভার পাশাপাশি সম্মাননা স্মারক দেওয়া হয়।