স্মৃতিচারণা ও আবৃত্তিতে মুক্তিযুদ্ধ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ১৮ দিনব্যাপী স্বাধীনতার স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গতকাল বুধবার ছিল নবম দিন। টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয় বিকেল পাঁচটায়। কাল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ। আলোচনা করেন ইস্তেকবাল হোসেন। এরপর শুরু হয় আবৃত্তি। অংশ নেয় সংবৃতা, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, স্বরশ্রুতি। একক আবৃত্তি করেন: লায়লা আফরোজ, হাসান আরিফ, গোলাম সারোয়ার, আহ্কামউল্লাহ, শিমুল মুস্তাফা, জহিরুল হক খান, ঝর্ণা সরকার, নায়লা তারান্নুম, অনন্য লাবণী, মাহফুজ মাসুম, ইকবাল খোরশেদ, সুবিদিতা চন্দ্র, দেবাশীষ রূপেন, সাবিরা মাহবুব, রেজীনা ওয়ালী, মাসকুর-এ সাত্তার, রবিশঙ্কর মৈত্রী প্রমুখ। কবিতার ছন্দে ছন্দে উঠে আসে বাংলাদেশ, স্বাধীনতা ও স্বাধীনতাযুদ্ধের প্রসঙ্গ। আজ বৃহস্পতিবার এখানে বিকেল পাঁচটা থেকে শুরু হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শুরু হলো চার দিনের শিশু উৎসবকলাবাগান মাঠে উৎসুক শিশু-কিশোরের ভিড় জমেছে পুতুলনাচ আর সার্কাস দেখতে। কেউ কেউ বাবা-মায়ের হাত ধরে এসেছে শিশু-চলচ্চিত্র দেখবে বলে। আবার কারও মনের ইচ্ছা, সমবয়সীদের সঙ্গে নিজেও একটু অনুষ্ঠানে অংশ নেবে। কাল বুধবার থেকে কলাবাগান মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী শিশু উৎসব। কাল জাতীয় শিশু দিবস ছিল বলে এ দিন থেকেই শিশুদের উৎসব শুরু করেছে যোগসূত্র। বেলা তিনটায় শিল্পী হাশেম খান ও চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠপোষক এম এ হাসেম। স্বাগত বক্তৃতা করেন যোগসূত্রের নির্বাহী পরিচালক শাহেদ কায়েস। আয়োজকেরা জানান, তাঁদের এ আয়োজনের মধ্যে লুপ্ত ঐতিহ্যের সঙ্গে নাগরিক শিশুদের যোগসূত্র গড়ার আকাঙ্ক্ষা সুপ্ত রয়েছে। নতুন প্রজন্মের শিশুরা এ উৎসবের মধ্য দিয়ে গ্রামবাংলার লোকজ বিনোদন-মাধ্যম, যেমন—পুতুলনাচ, সার্কাস সম্পর্কে জানতে পারছে। আগামী মাস থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে এমন শিশু উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যোগসূত্রের প্রধান নির্বাহী রাজীব নূর। এই শিশু উৎসব ২০ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা অবধি খোলা থাকবে।লোক নাট্যদলের বিশেষ প্রদর্শনী ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’— প্রতীকী শেখ মুজিব মঞ্চে তর্জনী তুলে দাঁড়িয়ে আছেন আর প্রকৃত মুজিবের কণ্ঠস্বরে ভেসে এল এই ঘোষণা। মঞ্চের সামনের দর্শকও যেন তখন রেসকোর্সে, হারিয়ে গেছেন সেই সাতই মার্চের ভাষণে। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে লোক নাট্যদল আয়োজন করে দুটি নাটকের বিশেষ প্রদর্শনীর; এর একটি মুজিব মানে মুক্তি। সে নাটকেরই দৃশ্য এটি। শুরুতে লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন বেগম মমতাজ হোসেন ও লায়লা হাসান।বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসভিত্তিক নাট্যালেখ্য মুজিব মানে মুক্তির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকে গানের সঙ্গে মঞ্চে ঘুরে বেড়ান শিশু বঙ্গবন্ধু। তাঁর শৈশবের আনন্দ-উচ্ছল দিন থেকে হঠাত্ করে দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায় কৈশোরে—সাপের খেলা দেখা, বায়স্কোপে চোখ, মেলায় ঘুরে বেড়ানো কিশোর মুজিব। তারপর হঠাত্ করে যুদ্ধের দামামা। আবির্ভূত হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ঘোষণা দিলেন ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। স্লোগান উঠল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। দর্শকদেরও অনেকে কণ্ঠ মেলালেন তাঁর সঙ্গে। এভাবেই নাটকের সঙ্গে একাত্ম হয়েছিলেন তাঁরা। এরপর ছিল লীলাবতী আখ্যান-এর প্রদর্শনী। খনার বচন ও তাঁর জীবনকাহিনি নিয়ে এ নাটকটি রচনা করেছেন নাসরিন মুস্তাফা। বেবী নাজনীন লাইভ ইন ঢাকা কনসার্টআজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘বেবী নাজনীন লাইভ ইন ঢাকা কনসার্ট’। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আয়োজনে কনসার্টে বেবী নাজনীন তাঁর জনপ্রিয় গানগুলো গাইবেন। আর এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হবে ‘বেবী নাজনীন কান্ট্রি ট্যুর’। এরপর তিনি দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন শ্রোতাদের। সন্ধ্যা ছয়টায় গেট খুলবে আর সাতটায় শুরু হবে মূল পর্ব। ঢাকা পদাতিক-ইউসিবি আন্তর্জাতিক নাট্যোৎসবকাল ১৯ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ঢাকা পদাতিক-ইউসিবি আন্তর্জাতিক নাট্যোৎসব। ঢাকা পদাতিক নাট্যদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে জাগো হে নবীন প্রাণ’—এ আহ্বানে আয়োজন করা হয়েছে উৎসবের। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এর উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।উৎসবে ভারত, সুইজারল্যান্ড ও বাংলাদেশের প্রতিষ্ঠিত নাট্যদল অংশগ্রহণ করবে। উৎসবের প্রথম দিনে ভারতের লোককৃষ্টি নাট্যদল মঞ্চায়ন করবে ল্যাবরেটরি নাটকটি। এ ছাড়া কলকাতার সংলাপ এই উৎসবে দুটি নাটক মঞ্চায়ন করবে। সুইজারল্যান্ডের মুমেনসানচ্ নাট্যদল ২৪ মার্চ পরিবেশন করবে তিন গুনন এগার নাটকটি। এ ছাড়া উৎসবে বাংলাদেশের ঢাকা থিয়েটার ধাবমান এবং ঢাকা পদাতিক পাইচো চোরের কিচ্ছা মঞ্চস্থ করবে।