স্মৃতিচারণা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আবু আইয়ুব প্রধানের স্মরণে স্মৃতিচারণা সভা গত বুধবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক ক্লাব ও অডিটোরিয়ামে হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক স্মরণসভা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা দবির উদ্দিন আহম্মেদ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, পৌর মেয়র শমসের আলী, অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, অধ্যক্ষ এম ওয়াজেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এইচ এম সালাউজ্জামান, শ্রীশ্রী মা পাটেরশ্বরী মন্দির কমিটির সভাপতি রতন কুমার সাহা প্রমুখ। তিনি গত ১৭ মে রাতে মারা যান।