প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিহত ২৪ জন নিরীহ মানুষের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তেওতা একাডেমি প্রাঙ্গণে স্মৃতিফলকটি উন্মোচন করা হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে পাশের তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সালাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বিজয় মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান প্রমুখ।