প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মউজদীনের নামে চালু হওয়া মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার হয়েছে। সুনামগঞ্জ শহরের দুটি কেন্দ্রে এই পরীক্ষা হয়। এতে জেলার প্রাথমিক পর্যায়ের প্রায় এক হাজার ৯৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। ২০১০ সাল থেকে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। আয়োজকেরা জানান, আগামী ১৫ নভেম্বর মমিনুল মউজদীনের সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়া ২০০ জনকে বৃত্তি দেওয়া হবে।