স্মৃতিবৃত্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নামে চালু হওয়া ‘মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষা ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১ হাজার ৪৮ শিক্ষার্থী অংশ নেয়। ২০১০ সাল থেকে ‘মমিনুল মউজদীন স্মৃতি সংসদ’ এই পরীক্ষার আয়োজন করে আসছে। ১৫ নভেম্বর প্রয়াত মমিনুল মউজদীনের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। কবি মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জে আসার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-পুত্রসহ মারা যান।