প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রমিক নেতা কমরেড সুনীল রায়ের ১৪তম প্রয়াণ দিবসে নারায়ণগঞ্জ নগরের মাসদাইরে সিটি করপোরেশনের শ্মশানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান সৌধটি উন্মোচন করেন। সুনীল রায় ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। গতকাল তাঁর স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।