স্মৃতিসৌধের পাশ থেকে ভাগাড় সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেশন নির্মাণের প্রতিবাদে ​শিক্ষার্থীদের মানববন্ধন
স্টেশন নির্মাণের প্রতিবাদে ​শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের কাছে স্মৃতিসৌধের পাশে আবর্জনা সংরক্ষণের জন্য নির্মীয়মাণ ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’-কে ‘আবর্জনার ভাগাড়’ অভিহিত করে সেটি এ স্থানে নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।
নগরের টিলাগড় এলাকায় স্মৃতিসৌধের সামনে গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রকল্পস্থান অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।
কর্মসূচিতে বক্তৃতা দেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে যে স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত হয়েছে, সেটির পাশে ময়লা-আবর্জনার ভাগাড় তৈরি না করে স্মৃতিসৌধটির সংস্কার করে এখানে মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করা হোক।