স্মৃতিসৌধ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বধ্যভূমিতে গতকাল শনিবার রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা। এ সময় তাঁরা এ বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান। গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির স্লোগান ছিল ‘আমরা জেগে আছি, তোমরা শান্তিতে ঘুমাও’। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মালেক গাজী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইউএনও আশাফুর রহমান। বক্তৃতা করেন মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মোমবাতি হাতে মৌন মিছিল বের করা হয়।