স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার সকাল সোয়া নয়টার পর খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির হাজারো নেতা-কর্মী।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে। এই আন্দোলন সফল হতে হবে।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে স্মৃতিসৌধ এলাকায় আসেন খালেদা জিয়া। এ সময় দলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন খালেদা জিয়া।