স্মৃতিসৌধে শহীদদের প্রতি মন্ত্রিসভার শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
১২ জানুয়ারি ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়।
এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার আওয়ামী লীগের সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।