প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে স্থানান্তর-প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগারের জায়গায় একটি শিশু উদ্যানসহ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শোভাযাত্রা করেছে শিশু-কিশোর মেলা সিলেট জেলা শাখা। গতকাল সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবির সপক্ষে একটি স্মারকলিপি দেওয়া হয়। শোভাযাত্রায় শিশুদের বিকাশে বিভিন্ন দাবি-দাওয়াসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। নগরের কেন্দ্রস্থলে থাকা সিলেট কেন্দ্রীয় কারাগার শহরতলির বাদাঘাট এলাকায় স্থানান্তর করা হবে। বাদাঘাটে ইতিমধ্যে কারাগার নির্মাণের কাজ সমাপ্তির পথে।