স্মৃতিসৌধের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা
সাতক্ষীরার শ্যামনগরে উদ্বোধনের আগেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় নির্মিত একটি সৌধের নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এটি উদ্বোধন করার কথা ছিল। আগের দিন এটি ভেঙে ফেলা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২০ আগস্ট শ্যামনগর উপজেলা শহরের গোপালপুরে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে স্থানীয় লোকজন সেখানেই তাঁদের দাফন করেন। স্বাধীনতার পর সেখানে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। জানা গেছে, চার মাস আগে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দৌলতুজ্জামান খান স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে শহীদ মিনারের পাশে তিন শতক জমি কিনে সেখানে জাতীয় সঞ্চৃতিসৌধের আদলে একটি সঞ্চৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন। কিছুদিন আগে এর নির্মাণকাজ শেষ হয়। ১৪ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা এর নামফলক ভেঙে ফেলে। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল জানান, এ ধরনের গর্হিত কাজ জাতিকে আবার কলঙ্কিত করেছে।