স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সালের অসহযোগ আন্দোলনের সময় ঢাকায় শহীদ হয়েছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের বাসিন্দা মনু মিয়া। তাঁর স্মরণে গতকাল সোমবার উপজেলার নয়াগ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের উদ্যোগে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায়শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সহসভাপতি মো. জয়নাল আবেদীন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।