প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোয় স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্মারক ও স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল মঙ্গলবার রাতে একথা জানানো হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জানানোর জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এ দেশের অসংখ্য মানুষ। স্বাধীনতার সেই অমরগাথা চির অম্লান করে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।