স্যাটেলাইট ফোনসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্যাটেলাইট ফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, মো. শামসুল আলম, মো. লিটন ও মো. জুয়েল। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত নগরের পাহাড়তলী থানার আবদুল বারেক রোডের গোলাম মোস্তফা মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী, স্যাটেলাইট ফোন ও হাই ফ্রিকোয়েন্সি সেট সরকারের অনুমতি ছাড়া আমদানি, বেচাকেনা ও সংরক্ষণ নিষিদ্ধ। উচ্চক্ষমতাসম্পন্ন ডিভাইস সাধারণ মানুষের হাতে পৌঁছালে দেশের সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, খবর পেয়ে গোলাম মোস্তফা মার্কেটের পাঁচটি ইলেকট্রনিকস দোকানে অভিযান চালিয়ে ৩৪টি স্যাটেলাইট ফোনসহ প্রায় ৮ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।