প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যানিটারি ইন্সপেক্টর পদ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রশিক্ষণরত স্যানিটারি ইন্সপেক্টররা। গতকাল শনিবার রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আয়োজিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ ছাড়া তিন বছর প্রশিক্ষণকালীন ভাতা ও শিক্ষা খরচ দেওয়া এবং প্রশিক্ষণ শেষে বেতন স্কেল পরিবর্তনের দাবি জানান তাঁরা।