স্যানিটেশন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন’ প্রতিপাদ্য সামনে রেখে পাবনার বেড়ায় জাতীয় স্যানিটেশন মাস পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বেড়া পৌরসভা। বেলা ১১টায় শোভাযাত্রাটি বেড়া পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেড়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, নির্বাহী প্রকৌশলী ফিরোজুল আলম, মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।