‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ স্লোগানে নীলফামারী জেলার ডিমলায় দুই দিনব্যাপী স্যানিটেশন মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা শহরের স্থানীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। ইউএনও রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আরডিআরএসের একটি প্রকল্প বাস্তবায়নে এ মেলা হয়।