স্যানোফি বাংলাদেশ লিমিটেডের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যানোফি বাংলাদেশ লিমিটেড ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান মো. মুনসুর আলী শিকদার সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এ সভায় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিলীপ কুমার শর্মা এবং মো. জিয়াউর রহমান খান ও মো. মফিজুল হক ছাড়াও বিসিআইসির ব্যবস্থাপনা পরিচালক অসীম জামাল, পরিচালক (শিল্পবিষয়ক) মুঈন উদ্দিন মজুমদার, পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. তাজদিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ৪৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ারের মালিক সরকার। বিজ্ঞপ্তি।