প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরারোগ্য রোগের চিকিৎসায় ওষুধ আবিষ্কারের লক্ষ্যে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈরে স্যামসন এইচ চৌধুরী সেন্টার অব এক্সিলেন্স উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন স্কয়ার ফাউন্ডেশন ও অনিতা স্যামসন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অনিতা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।