স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের সাবেক চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। গত বছরের এই দিনে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।স্যামসন চৌধুরী স্বনামধন্য ও সফল ব্যবসায়ী ছিলেন। ১৯৫৮ সালে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিল্পোদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। এরপর তিনি একে একে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন।পাবনা অফিস জানায়, বরেণ্য এই ব্যবসায়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ এলাকা পাবনায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে পরিবারের পক্ষে সকাল আটটায় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ প্রার্থনা করা হবে। সকাল ১০টায় শহরের আব্দুল হামিদ সড়কে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করা হবে স্যামসন চৌধুরীর নামে।