স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ডেনিস দিলীপ দত্ত, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, শিক্ষাবিদ মুহাম্মদ নুরুন্নবী, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামসহ বিশিষ্টজনেরা।
স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে পাবনার আতাইকুলা গ্রামের একটি ওষুধের দোকান থেকে তিনি ওষুধ প্রস্তুত কার্যক্রম শুরু করেন। ১৯৫৮ সালে তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন।