স্যামসন চৌধুরী স্মরণে পাবনা প্রেসক্লাবে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাবনা প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য স্যামসন এইচ চৌধুরী স্মরণে বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবের আয়োজনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। ক্লাব মিলনায়তনে সভায় পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।ক্লাবের সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্যামসন এইচ চৌধুরীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, আনোয়ারুল হক, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহম্মেদ উল হক, সাবেক সম্পাদক উৎপল মির্জা, এ বি এম ফজলুর রহমান, সাবেক সাংসদ আইনজীবী আমজাদ হোসেন, সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুন্নবী, সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জায়েদী, পাবনা শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পাবনার সাধারণ সম্পাদক আসলাম হোসেন বিশ্বাস ও গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মোশফেকা জাহান প্রমুখ।সাবেক সাংসদ আমজাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন একজন একনিষ্ঠ কর্মী। নিজের পেশার প্রতি সব সময় মনোযোগী ছিলেন।