স্যামসাং ক্যাম্পেইন কুপন বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম ডিজিটালের গুলশান আউটলেট থেকে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে স্যামসাং ৪ হিট কমবো অফার ক্যাম্পেইনের কুপন ড্রর বিজয়ী তৌহিদুর রহমানের হাতে একটি স্যামসাং থ্রিডি লেড টেলিভিশন হস্তান্তর করা হয়েছে। স্যামসাং বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ও জেনারেল ম্যানেজার বদরুল করিম এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী এ উপহার তুলে দেন। এ সময় স্যামসাং বাংলাদেশ ব্রাঞ্চ অফিস ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।