স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন সি এস মুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের বাংলাদেশ শাখা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেছেন সি এস মুন। তিনি কে এইচ লির স্থলাভিষিক্ত হলেন। মুন গত ২৩ বছর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ডিজিটাল ক্যামেরা, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং হিউম্যান রিসোর্স ডিভিশনে সফলতার সঙ্গে কাজ করেছেন। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি স্যামসাং ইন্দোনেশিয়ায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য ঢাকা ছেড়ে গেছেন। লি ছিলেন বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের মুঠোফোন, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং আইটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রথম ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশে স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়িক সম্প্রসারণে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিজ্ঞপ্তি।