স্যামসাং বিক্রয়কেন্দ্রের কর্মচারীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্যামসাং গ্যালাক্সি মুঠোফোন বিক্রয়কেন্দ্রের (শোরুম) কর্মচারী মো. দিদারুল আলমের (২৬) ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ফেনীর মিজান রোডে গ্র্যান্ড হক টাওয়ারের নিচতলায় স্যামসাং গ্যালাক্সির শোরুমে বেচাকেনা চলার সময় কর্মচারী দিদারুলের ওপর হামলা করেন মো. মজনু নামের এক যুবক। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মার্কেটের অন্যান্য মালিক-কর্মচারী এগিয়ে এসে দিদারুলকে উদ্ধার করেন। এ সময় মজনুকে পিটুনি দিয়ে ফেনী থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। ফেনী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।