স্যামসান এইচ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসান এইচ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। দিবসটি পালন উপলক্ষে মরহুমের পরিবার ও পাবনার বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন, প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করেছে। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মরণসভা।
স্যামসন এইচ চৌধুরী ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আরওয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ইয়াকুব হোসেন চৌধুরী। মা লতিকা চৌধুরী। ১৯৩২ সালে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলায় আসেন। ১৯৫৮ সালে ২০ হাজার টাকা পুঁজি নিয়ে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পোদ্যোক্তার জীবন শুরু করেন। এক সময় গড়ে ওঠে দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী স্কয়ার গ্রুপ। জীবনের শেষ দিন পর্যন্ত স্যামসান এইচ চৌধুরী এই গ্রুপের চেয়ারম্যান ছিলেন।