স্যার জগদীশচন্দ্র বসুর ১৫৬তম জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল রোববার মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কলেজে আলোচনা সভা হয়েছে। এতে আলোচকেরা মুন্সিগঞ্জে জগদীশচন্দ্র বসুর নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানান।
জন্মজয়ন্তী উপলক্ষে সকাল ১০টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাস থেকে বিজ্ঞান চিন্তা পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। বেলা ১১টার দিকে কলেজের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাহিত্যিক শাহজাহান মিয়া, শিক্ষক আহসান হাবিব, বিজ্ঞান চিন্তা পরিষদের প্রধান সমন্বয়ক সফিকুল ইসলাম, লেখক-গবেষক ও স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশনের শিক্ষক সুমন্ত রায় প্রমুখ।
উদ্ভিদের প্রাণ আছে—এর উদ্ভাবক স্যার জগদীশচন্দ্র বসু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে ১৮৫৮ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন।