স্যার জন উইলসন স্কুলে চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার জন উইলসন স্কুলের বার্ষিক চিত্রশিল্প প্রদর্শনী ও পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার সাঁতারকুলে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুস শাকুর শাহ।
অনুষ্ঠানে ২৪ জন বিজয়ী এবং ৯০ জন চূড়ান্ত প্রতিযোগীকে সনদ দেওয়া হয়। এই প্রতিযোগিতায় প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ছয়টি ভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার জন উইলসন স্কুলের পরিচালক নাসরিন সুবহান। অনুষ্ঠানে ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, শিল্পী কনকচাঁপা চাকমা, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মির্জা টি এইচ বেগ, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।