স্যার ফজলে হাসান এনজিও ফেডারেশনের প্রধান উপদেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনজিও ফেডারেশনের দশম বার্ষিক সাধারণ সভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদকে সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত সভায় আশার প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, আরডিআরএসের সাবেক নির্বাহী পরিচালক কামাল উদ্দিন আকবর এবং ঢাকা আহসানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলম উপদেষ্টা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।