স্যার ফজলে হাসানকে ডক্টর অব ল ডিগ্রি দিল প্রিন্সটন ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার ফজলে হাসান আবেদ
স্যার ফজলে হাসান আবেদ

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি পেয়েছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্রিস্টোফার এল এইসগ্রুবার তাঁকে এ সম্মাননা দেন।
মানবাধিকার, জনজীবন, ব্যবসা, মানবতা, শিক্ষা ও প্রকৌশল বিষয়ে অবদান রাখার জন্য এ বছর পাঁচজনকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন কে অলব্রাইট।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার ফজলে হাসান ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে তিনি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের দারিদ্র্য বিমোচনে যে কার্যকর ভূমিকা রাখছেন, তা দুনিয়াজুড়ে প্রশংসা পেয়েছে। তাঁর সাংগঠনিক দক্ষতা, যোগ্য নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের কারণে ভাগ্যহীনদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক উন্নয়ন ঘটেছে।
স্যার ফজলে হাসান এর আগে দেশে-বিদেশে আরও অনেক সম্মাননা পেয়েছেন। বিজ্ঞপ্তি৷